সিলেটে কাচ্চি ডাইনকে জরিমানা

সিলেটে কাচ্চি ডাইনকে জরিমানা - Surma Times | Sylhet News

ka

সুরমা টাইমস ডেস্ক:

সিলেটের অভিজাত রেস্তোরাঁ ‘কাচ্চি ডাইন’-এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মাংস সংরক্ষণ স্বাস্থ্য সম্মত না হওয়ায় রেস্তোরাঁটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

গতকাল বুধবার (২৯শে জানুয়ারি) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত ‘কাচ্চি ডাইন’-এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা।

তিনি বলেন কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না।

এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারাসহ বিভিন্ন অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article