সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতা-কর্মী আটক, মশাল মিছিল ও ফেসবুক পোস্টের অভিযোগ

সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতা-কর্মী আটক, মশাল মিছিল ও ফেসবুক পোস্টের অভিযোগ - Surma Times | Sylhet News

সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতা-কর্মী আটক, মশাল মিছিল ও ফেসবুক পোস্টের অভিযোগ - Surma Times | Sylhet Newsসিলেট, ২০ সেপ্টেম্বর: সিলেটে গত ২ দিনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৭ জন, মিছিল দেওয়ার অভিযোগে জকিগঞ্জ থেকে ১ জন ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে নগরী থেকে একজনকে আটক করা হয়েছে।

শনিবার ও আগের দিন শুক্রবার তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, শুক্রবার রাতে ওসমানীনগরের কাশিকাপন তেরমাইল এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ঘটনাস্থল থেকে আলামতসহ ৩ জনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শনিবার সকালে আরও ৪ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুফিয়ান আহমদ (২৬), মো. রুহেল আরমান (২৬), মো. রমজান হোসেন (২৬), মো. তোফাজ্জল হোসেন (২৫), সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নাহিদ হাসান (২১) এবং হৃদয় পাল (২০)।

এদিকে শুক্রবার রাতে সিলেট মহানগরীর নোয়াগাঁও সাদিপুর এলাকা থেকে মেহেদী আহমেদ (২১) নামের একজনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল করাসহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মেহেদিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রামের খালেদ আহমদ (২৬) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে জকিগঞ্জ থানায়। গ্রেফতার খালেদ জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রামের খসরুজ্জামানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article