যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নতুন কমিটি গঠন, তৃতীয়বার সভাপতি আব্দুল আলীম

যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নতুন কমিটি গঠন, তৃতীয়বার সভাপতি আব্দুল আলীম - Surma Times | Sylhet News

যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নতুন কমিটি গঠন, তৃতীয়বার সভাপতি আব্দুল আলীম - Surma Times | Sylhet Newsযুক্তরাজ্য, ২০ সেপ্টেম্বর। যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের কমিটিকে নতুন করে পুনর্গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে তৃতীয়বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম।

যুক্তরাজ্য বার্মিংহামে গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার রিজিওনাল জোন ২-এর সাংগঠনিক ডিভিশনের অন্তর্ভুক্ত সকল জোনের সদস্য ফরম সংগ্রহ ও জমা প্রদান এবং জোনাল কমিটি গঠন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে কর্মী সমাবেশে যুক্তরাজ্য যুবদলের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।

কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুবদল নেতা মো. কামাল আহমদ। তিনি বাংলাদেশের জনপ্রিয় ও আলোচিত অনলাইন পোর্টাল সিলেট অলটাইম নিউজ ডটকম-এর উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীন সরকার।

৫১ সদস্যবিশিষ্ট এই কমিটির নেতৃবৃন্দ বিগত দিনের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article