তরুণ পঞ্চায়েত সর্দার হলেন রাকিব

তরুণ পঞ্চায়েত সর্দার হলেন রাকিব - Surma Times | Sylhet News

335058846 219867013874800 1971301328612922274 n

সুরমা টাইমস ডেস্কঃ

হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার বাসিন্দা মরহুম এম.জি মওলা সরদারের সন্তান মো. আবিদুর রহমান রাকিব বহুলা ২৮ সামাজিক সংগঠনের সদস্য মনোনিত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দুপুরে সংগঠনের এক সভায় সকল সদস্যদের সম্মতিতে তাঁকে এম.জি মওলা সরদারের স্থালাভিষিক্ত হিসেবে সদস্য মনোনিত করা হয়।

বহুলা ২৮ সামাজিক সংগঠনের সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আশরাফুল বারী নোমান তার বক্তব্যে বলেন, আবিদুর রহমান রাকিবের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে তাঁকে সদস্য মনোনিত করা হয়েছে।

তিনি সততা ও নিষ্টার সঙ্গে পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব পালন করবেন এবং সমাজের উন্নয়নে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।

এতে উপস্থিত ছিলেন আব্দুল কাদির টেনু সরদার, মো. মশিউর রহমান শামীম সরদার, মর্তুজ আলী সরদার, গোলাম মোস্তফা রফিক সরদার, আব্দুল কাইয়ুম সরদার, আতাউর রসিদ সরদার, মো. আলমগীর সরদার, ফজলুর রহমান সরদার, শাহাব উদ্দিন সরদার, জয়নাল আবেদীন সরদার, জিতু মিয়া সরদার, মো. আব্দুল হান্নান সরদার,

 

শেখ রুস্তম আলী নানু সরদার, নুরুল ইসলাম সরদার, মো. মমরাজ সরদার, মো. মতিন মিয়া সরদার, ফরিদ মিয়া সরদার, মো. সামছুল আলম রুয়েল সরদারসহ পঞ্চায়েতের সদস্যসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article