হবিগঞ্জে এসআরবি অভিযানে ৪৭ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

WhatsApp Image 2026-09-27 at 12.29.22 AM - Surma Times | Sylhet News

WhatsApp Image 2026-09-27 at 12.29.22 AM - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯-এর পৃথক দুই অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল ২৬ সেপ্টেম্বর দুপুর পৌনে পাঁচটার দিকে চুনারুঘাট থানাধীন দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায় এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে দলটি ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। তার দেখানো মতে নিজ শয়নকক্ষে রাখা দুইটি প্লাস্টিকের বস্তা থেকে নীল রঙের পলিথিনের উপর খাকী রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. কাজল মিয়া (২৬)। পিতা মৃত ইউনুস মিয়া। সাং ইনাতাবাদ, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।

একই দিন রাত সাড়ে এগারোটার দিকে চুনারুঘাট পৌরসভার চন্দনা ধলাইরপাড় এলাকার একটি স’মিলের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে আরেকটি অভিযান চালায় এসআরবি দল। সেখান থেকে ২৪ কেজি গাঁজা এবং একটি সিএনজিসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রবিন মিয়া (২২)। পিতা মো. লোকমান মিয়া। সাং দক্ষিণ দেওরগাছ, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।

গ্রেপ্তারকৃত দুজন জিজ্ঞাসাবাদে জানায়, তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাদের ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article