হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet News

র্যাব-৯-এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ১ সেপ্টেম্বর: হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল মঙ্গলবার রাত পৌনে একটার দিকে এই অভিযান চালায়।

গতেরা আইয়ুব মিয়া (৩৫) ও কামাল মিয়া (৩০)। আইয়ুবের বাবা মৃত ইউসুফ আলী। কামালের বাবা মৃত ডিপটি মিয়া। দুজনেরই বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আদমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৈরাইলে।

র‌্যাব জানায়, গতকাল সোমবার রাত পৌনে বারোটার দিকে হবিগঞ্জ সদর থানার জেলখানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদ পাওয়া যায়। চুনারুঘাট থানার দেওরগাছ ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা হাইওয়ে রোডের চাকলাপুঞ্জি চা-বাগানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে অভিযানিক দল মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তাদের কাছে গাঁজা আছে। পরে তাদের হেফাজত থেকে দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো ও খাকি কচটেপ দিয়ে বাঁধা ১২টি পোটলায় মোট ২০ কেজি গাঁজা পাওয়া যায়।

আটককৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article