সিলেট, ২৬ অক্টোবর: সিলেটের জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত পৌনে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ২ নম্বর হাটখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আলী আহমদ প্রকাশ আল মাহমুদ (২৫)। তিনি জালালাবাদ থানার দখড়ী এলাকার কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাত পৌনে সাতটার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার থেকে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত ১ আগস্ট সকালে জালালাবাদ থানাধীন অনন্তপুর এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি। এরই প্রেক্ষিতে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামছুল হাবিব জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।




