অভিবাসীদের ফ্রান্সে পাঠাচ্ছে যুক্তরাজ্য

অভিবাসীদের ফ্রান্সে পাঠাচ্ছে যুক্তরাজ্য - Surma Times | Sylhet News

migrants 20250915223516

সুরমা টাইমস ডেস্ক :

ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে চলতি বছরের জুলাইয়ে সই হওয়া অভিবাসন ‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তির আওতায় আগামী সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া।

ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের ফিরিয়ে আনার এই পরিকল্পনা শুরু করছে দুই দেশ।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রথম ফেরত পাঠানো হবে মাত্র কয়েকজনকে।

 

তিনি বলেন, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রয়োজনে এই প্রক্রিয়া বন্ধ করা যেতে পারে।

 

ফরাসি কর্তৃপক্ষ বলছে, আগামী শনিবার থেকেই ফ্রান্স থেকে যুক্তরাজ্যের উদ্দেশে অভিবাসী ফেরত পাঠানো শুরু হবে।

 

অন্যদিকে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আশা করছে খুব শিগগিরই প্রথম দলকে ফেরত পাঠানো হবে। আমাদের সীমান্ত রক্ষা করা সর্বোচ্চ অগ্রাধিকার।

চুক্তির আওতায় যুক্তরাজ্যে পৌঁছে আটক হওয়া অনিয়মিত অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে। এরপর ফরাসি অভিবাসন ও ইন্টিগেশন বিষয়ক দপ্তর থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার প্রস্তাব দেওয়া হবে।

 

যারা তা প্রত্যাখ্যান করবেন এবং আশ্রয়ের আওতায় পড়বেন না, তাদের ক্ষেত্রে জারি হতে পারে ‘অব্লিগেশন দ্য কুইটার লে টেরিতোয়ার’ (ওকিউটিএফ) বা ফ্রান্স ছাড়ার বাধ্যতামূলক নির্দেশ।

 

ফরাসি অভিবাসন দপ্তরের মহাপরিচালক দিদিয়ে লেসচি বলেন, আমরা চাই, তারা যেন এই সহায়তা গ্রহণ করে নিজ দেশে ফিরে যায়। তবে যারা রাজি হবেন না, তাদের জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানো প্রতি অভিবাসীর বিপরীতে ফ্রান্স থেকে নিয়মিত পথে আসা সমানসংখ্যক মানুষকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এই ‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতিকে দুই দেশই ভারসাম্য রক্ষার একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article