বি১/বি২ ভিসায় চাকরি নয়, সতর্ক করল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিসায় চাকরি নয়, সতর্ক করল মার্কিন দূতাবাস - Surma Times | Sylhet News

বি১/বি২ ভিসায় চাকরি নয়, সতর্ক করল মার্কিন দূতাবাস - Surma Times | Sylhet Newsঢাকা, ২৮ অক্টোবর: মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা কাজ করার কোনো অনুমতি নেই। এজন্য উপযুক্ত ভিসায় আবেদন করতে বলা হয়েছে।

বুধবার নিজেদের ওয়েবসাইটে এই বার্তা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ‘ভ্রমণের আগে নিয়মকানুন জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে আপনার ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article