সিলেটের দুইজনসহ বাধ্যতামূলক অবসরে ১৮ বিচারক

সিলেটের দুইজনসহ বাধ্যতামূলক অবসরে ১৮ বিচারক - Surma Times | Sylhet News

128881

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট বিভাগের ২ জনসহ দেশের ১৮ জন বিচারকককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (১০ই জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

 

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মো. মনির কামাল,

 

সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তম আলী, নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম, মোহাম্মদ হোসেন।

 

এরমধ্যে মো. মনির কামাল সিলেটে সাইবার ট্রাইবু্যনালে এবং ফজলে এলাহী ভূইয়া হবিগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালে কর্মরত ছিলেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপরে বর্ণিত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

জানা যায়, যাদের অবসরে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের দোসর হিসেবে কাজ করা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এসব বিচারকের অপসারণ চেয়ে গতকাল সম্মেলন করে। তার পরদিনই অবসরে পাঠালো সরকার।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article