বিএনপি নেতার দাবি: ভারতের কারাগারে ইলিয়াস আলী

বিএনপি নেতার দাবি: ভারতের কারাগারে ইলিয়াস আলী - Surma Times | Sylhet News

malek 7

স্টাফ রিপোর্টার::

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক দাবি করেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে শেখ হাসিনা সরকার গুম করেছে।

তিনি বলেন, ইলিয়াস আলী সরকারের কাছে ‘আতঙ্ক’ হিসেবে বিবেচিত ছিলেন এবং সম্ভবত তাকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে।

এ সময় এম এ মালেক বলেন, “ইলিয়াস আলী ছিলেন সরকারের চোখে ‘এক আতঙ্ক’। তাই তাকে গুম করা হয়েছে। আমার বিশ্বাস, একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন।

গত শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।

এম এ মালেক বলেন—ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখান করে আমি তাকে (শেখ হাসিনা) শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, গত ১৫ বছর এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা। তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তুলা হয়েছিল।

বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সব সময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।

বরং যুক্তরাজ্যে থেকেও দেশের স্বার্থে আন্দোলন চালিয়ে গেছি। প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বছরের পর বছর আন্দোলন করেছি।’

 

তিনি বলেন, ‘সিলেটে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিলেন বিএনপি নেতাকর্মীরা। হামলা-মামলা করেও তাদের দমন করা যায়নি।’

 

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ই এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হন।

এ সময় তার গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। এরপর থেকেই বিএনপি তার নিখোঁজ হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করে আসছে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article