শেভরনের বিশ্বব্যাপি গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও উৎপাদন সম্পদের নেতৃত্বে হাভিয়ের লা রোসা

শেভরনের বিশ্বব্যাপি গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও উৎপাদন সম্পদের নেতৃত্বে হাভিয়ের লা রোসা - Surma Times | Sylhet News

Javier La Rosa scaled

নিজস্ব প্রতিনিধি : 

 

শেভরনের বৈশ্বিক অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রমে গুরুত্বপূর্ণ এক দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ জ্বালানি নির্বাহী হাভিয়ের লা রোসা।

 

আগামী ১লা জুলাই থেকে তিনি শেভরনের ‘বেজ অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ (BAEC)’ বিভাগের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত শেভরনের সদরদপ্তর থেকে কাজ করবেন।

এই বিভাগের অধীনে রয়েছে শেভরনের বৈশ্বিক পোর্টফোলিওর একাধিক কৌশলগত সম্পদ, যার মধ্যে রয়েছে—সৌদি আরব ও কুয়েতের মাঝে অবস্থিত পার্টিশনড জোন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোয়াকিন ভ্যালির তেল সম্পদ, ভেনেজুয়েলার হেভি অয়েল, বাংলাদেশ ও থাইল্যান্ডের গ্যাস ক্ষেত্র, এবং যুক্তরাজ্য,

 

কানাডা ও চীনের নন-অপারেটিং যৌথ উদ্যোগ। একই সঙ্গে মিশর, সাইপ্রাস ও ইন্দোনেশিয়ার মতো সম্ভাবনাময় ও বিদ্যমান প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রগুলোও রয়েছে এই পোর্টফোলিওতে।

শেভরন কর্পোরেশন চলতি বছরের ফেব্রুয়ারিতে জানায়, তারা প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো আরও কার্যকর ও সাশ্রয়ী করে তুলতে কাজ করছে, যার অংশ হিসেবেই হাভিয়ের লা রোসাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পেয়ে হাভিয়ের লা রোসা বলেন, “এই দায়িত্ব পাওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—বিশ্বাস, নির্ভরযোগ্যতা ও অংশীদারিত্বের মাধ্যমেই আমরা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও টেকসই, সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব করে গড়ে তুলতে পারি।”

তিনি আরও জানান, আর্জেন্টিনায় দায়িত্ব পালনকালে তিনি ভ্যাক্বা মুর্তা শেল প্লে ও অঞ্চলের অন্যান্য সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করেছেন।

 

ভবিষ্যতেও বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে শেভরনের অগ্রযাত্রা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, নতুন দায়িত্বে পরিবর্তন হলেও এরিক ওয়াকার শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগের দায়িত্বেই বহাল থাকবেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article