আইনের প্রয়োগে জ্ঞান ও দক্ষতা অর্জনে ল’ফেস্ট গুরুত্বপূর্ণ: ড. তাজ উদ্দিন

আইনের প্রয়োগে জ্ঞান ও দক্ষতা অর্জনে ল’ফেস্ট গুরুত্বপূর্ণ: ড. তাজ উদ্দিন - Surma Times | Sylhet News

4a2bc1ab 37b1 47c5 805b e967d7fb2aee

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বেগম রাবেয়া খাতুন চৌধুরী মেমোরিয়াল ল’ফেস্ট ২০২৫: এ ব্যাটল অব নলেজ’।

 

গত বৃহস্পতিবার (২৯শে মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ফেস্টের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

 

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “আইন শিখে শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না, তার যথাযথ প্রয়োগ জানতে হলে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও জ্ঞানের বিকাশ অপরিহার্য।

 

ল’ফেস্ট এমনই এক প্ল্যাটফর্ম, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের চিন্তা, যুক্তি ও বিশ্লেষণক্ষমতা শেয়ার করতে পারে।” তিনি আরও বলেন, “শিক্ষার প্রসারে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর অবদান অসামান্য।

 

তিনি যে দক্ষ মানবসম্পদ তৈরির স্বপ্ন দেখেছেন, এই আয়োজন তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত ল’ফেস্টের বিভিন্ন পর্বে অনুষ্ঠান মালায় থাকছে মুটিং বিষয়ক কর্মশালা, আইনি বিতর্ক, ল’ কুইজ কম্পিটিশন, কুইক কেইস সামারি ও আর্টিকেল প্রেজেন্টেশনসহ নানা প্রতিযোগিতামূলক ও শিক্ষামূলক কার্যক্রম।

 

এতে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও অন্যান্য প্রতিষ্ঠানের শতাধিক আইন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

 

আইন বিভাগের শিক্ষার্থী ফারহানা আকতার সাথী ও এস এ এম হাসানুল বান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান ও লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির উপদেষ্টা আব্দুল্লাহ আল- মামুন, মেন্টর ও আইন বিভাগের প্রভাষক খন্দকার শরিফুল ইসলাম,

 

মুট কোর্ট সোসাইটির প্রেসিডেন্ট নওশিন তাসনুভা আমিন এবং ল’ ফেস্ট আয়োজনের কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস রাকিবা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article