‘পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে যে উদ্যোগ নিলো এসএমপি’

‘পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে যে উদ্যোগ নিলো এসএমপি’ - Surma Times | Sylhet News

c845ec63 28a4 44a0 a5fa 2f3ccd9e05f6 scaled

নিজস্ব প্রতিবেদক::a347c4f3 54e7 4729 9681 a9e872740266 scaled

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে নগরবাসীর যাতায়াত, কেনাকাটা ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত বৃহস্পতিবার বিকাল ৩টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।

 

সভায় পশুর ট্রাকে নির্দিষ্ট হাটের ব্যানার থাকা সত্ত্বেও পথিমধ্যে বিভিন্ন হাটের লোকজন জোরপূর্বক গরু নামিয়ে নেয়া ,রাজনৈতিক প্রভাব খাটানো, পশুর হাটের বাইরে রাস্তায় পশু দাঁড় করানো, ফুটপাত কিংবা সড়কের ওপর পশুর হাট না বসানো,

 

অনুমোদিত হাটের বাইরে কোন হাট না বসানো, হাটের ব্যবস্থাপনায় হাটের ইজারাদার কর্তৃক নির্ধারিত সংখ্যক লোক রাখা,হাটের পাশে ব্যাংকের বুথ খোলা রাখা, নির্ধারিত স্থান ব্যাতিত বাস দাড় না করা,

 

ঈদের ছুটিতে চুরি ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ অন্যান্য বিষয় আলোচনা করা হয়।সভায় জানানো হয়েছে সিলেটে কোরবানির পশুর চাহিদা ৮৩/৮৪ হাজার আর প্রস্তুত আছে লক্ষাধিক।

 

পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ সহ যেকোনো ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

 

সভার সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন তদারকির জন্য সবার অংশগ্রহণে একটি তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ,এবং কোরবানীর পশুর হাটের ইজারাদারগণ সহ সিলেটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article