সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet News

7f5bb65b 1a79 421b 84a9 756e36fbb9f8

সুরমা টাইমস ডেস্ক :

সম্প্রতি সিলেটে মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। অনুসন্ধানে পুলিশ জানতে পারে একটি চোর চক্র সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাক্ষণবাড়িয়ায় নিয়ে বিক্রি করছে।

 

১২ দিন আগে চুরি হওয়ার প্রবাসীর মোটরসাইকেলের সূত্র ধরে পুলিশ ৬জন চোরকে গ্রেফতার করে। পুলিশের অভিযানে আটককৃত প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা সবাই ব্রাক্ষণবাড়িয়ার বাসিন্দা।

 

গত মঙ্গলবার (২৭শে মে) ভোরে ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালায় এসএমপি’র কতোয়ালি মডেল থানার একটি টিম।

 

এ সময় চান্দুরা শ্যামলীঘাট এলাকার পাসওয়ার্ড নামীয় দোকানের সামনে হতে মোটরসাইকেল চোর চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- বিজয়নগর থানার চান্দুরা গ্রামের মোঃ আজিজুল ইসলাম (২৯), আবুল কালাম (৩২), প্রনয়ন দাস (২৬), সাইফুজ্জামান (৩২), মোঃ রেজাউল করিম (২৯), লোটন চৌধুরী (৩৩)।

 

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে এফজেডএস ভি৩ মডেলের মোটরসাইকেলসহ তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

 

গত মঙ্গলবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

পুলিশ জানায়, গত ১৫ মে, সকালে নগরীর সোবহানীঘাটস্থ বাসা নং-৮২, রোড নং-০৩, লতিফিয়া টাওয়ারের নিচ হতে পোল্যান্ড প্রবাসী জনৈক নাজমুল ইসলাম এর ব্যবহৃত ১টি ইয়ামাহা FZS.V3. মোটরসাইকল চুরি হয়। এ ঘটনায় নাজমুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৪৬) দায়ের করেন। ধারা-৩৮০ পেনাল কোড রুজু হয়।

 

পরবর্তীতে ঊর্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় একটি চৌকস টিম মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়া জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা শেষে মঙ্গলবার ভোরে ব্রাহ্মনবাড়িয়ায় অভিযান চালিয়ে উপরোল্লেখিত মোটসাইকেল চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article