ওসমানী হাসপাতলে রোগীর স্বজনকে মারধর,চিকিৎসককে অব্যাহতি

ওসমানী হাসপাতলে রোগীর স্বজনকে মারধর,চিকিৎসককে অব্যাহতি - Surma Times | Sylhet News

dr tonmoy

নিজেস্ব প্রতিবেদকঃঃ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল সোমবার (২৮শে এপ্রিল) সকাল থেকে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত রোববার দুপুরে হাসপাতালের নিচতলার ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে অব্যাহতি দিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কর্তব্যরত চিকিৎসককে কিছু একটা বলছেন এক রোগীর স্বজন।

 

এসময় তেড়ে আসেন চিকিৎসক। এক পর্যায়ে যুবককে লাথি মারতেও দেখা যায় চিকিৎসককে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক তন্ময় দেবনাথ একজন স্নাতকোত্তর ‘ফেজ-বি’–এর আবাসিক শিক্ষার্থী।

বাকবিতণ্ডার ঘটনার পর, হাসপাতালের পরিচালক ঘটনাটি তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন। একইসঙ্গে, চিকিৎসক তন্ময় দেবনাথকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী এ বিষয়ে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।

 

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

এ ঘটনায় চিকিৎসক তন্ময় দেবনাথকে আপাতত তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ‍্য, গতকাল (২৭ এপ্রিল) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিতে আসেন জুবায়ের আহমদ নামে এক ব্যক্তি। ঘটনার সময় রোগীর অ্যাপেন্ডিকসের ব্যথা হচ্ছিল। মারধরের শিকার যুবক ঐ রোগীর বন্ধু।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article