সিলেটে অতিরিক্ত মাদক সেবনে ২ জনের মৃত্যু

সিলেটে অতিরিক্ত মাদক সেবনে ২ জনের মৃত্যু - Surma Times | Sylhet News

moder botoler chobi 35 photocollectionokb okbangla

নিজেস্ব প্রতিবেদকঃঃ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন স্থানীয় বাসিন্দা ও অপরজন তার আত্মীয়। উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর (রুইঘর) গ্রামে এ ঘটনা ঘটে।

গত রোববার (২৭শে এপ্রিল) বিকেলে দিকে ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- উত্তর গোয়াসপুর (রুইঘর) গ্রামের তমজিদ আলীর ছেলে ফরিদ আহমদ (৪৫) ও সিলেটের কানাইঘাট উপজেলার সড়কেরবাজার এলাকার সৈয়দুর রহমানের ছেলে রুবেল আহমদ (৩৬)। তারা পরস্পরের আত্মীয় ছিলেন।

পুলিশ জানায়, গত রোববার বিকালে উত্তর গোয়াসপুর রুইঘড় গ্রামের সেলিম উদ্দিনের ড্রয়িং রুম থেকে অচেতন অবস্থায় ফরিদ ও রুবেলকে উদ্ধার করে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে গত রোববার ভোররাত থেকে বিকালের কোনো এক সময় অতিরিক্ত মাদক সেবনের ফলে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, জানতে পেরেছি তারা রেগুলার মাদক সেবন করতেন । ধারণা করছি, অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে এই যুবকের মৃত্যু হয়েছে।

 

তিনি আরো বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

 

ময়নাতদন্ত শেষে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ রিপোর্ট আসলে জানা যাবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article