গোয়াইনঘাটে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

গোয়াইনঘাটে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই - Surma Times | Sylhet News

20250318193254 625249

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলার গোয়াইনঘাটে মোটরসাইকেল ছিনিয়ে নিতে শাহরিয়ার হোসেন (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার (১৮ই মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজার সংলগ্ন এলাকা এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার।

 

বাড়ি থেকে প্রায় সাত মাইল দূরবর্তী রাধানগর বাজারের পাশে তার মোটরসাইকেল গতিরোধ করে দৃর্বুত্তরা।

এ সময় তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

 

গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন

গতকাল ভোরে রাধানগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। পথিমধ্যে দুর্বৃত্তরা তার গতিরোধ করে মাথায় আঘাত করে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে যায়।

 

ঘটনাস্থল পড়ে থাকাবস্থায় লোকজন তাকে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। তার মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে, নাকি পূর্ব-শত্রুতার জেরে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ কারণে নিহতের পরিবারও এখনো মামলা দায়ের করেনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article