সিলেটের জনপ্রিয় পত্রিকা দৈনিক সবুজ সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটের জনপ্রিয় পত্রিকা দৈনিক সবুজ সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন - Surma Times | Sylhet News

20250317232704 968699

নিজস্ব প্রতিবেদকঃঃ

বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজন এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানার ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহনে সিলেট জেলার জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সবুজ সিলেট পত্রিকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৭ই মার্চ) দৈনিক সবুজ সিলেট পত্রিকার রায়নগর রাজবাড়ী নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ ও নানা শ্রেণিপেশার বিশিষ্টজনসহ স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানার ছাত্র ও শিক্ষকরা ইফতার মাহফিলে অংশ নেন। এসময় নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপু ও স্টাফ ফটোগ্রাফার তারেক চৌধুরী রাহেল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article