সিলেটে ভাইকে খুন করে স্ত্রীকে নিয়ে পলায়ন: অতঃপর…

সিলেটে ভাইকে খুন করে স্ত্রীকে নিয়ে পলায়ন: অতঃপর... - Surma Times | Sylhet News

lp0

নিজস্ব প্রতিবেদক::

সিলেটের দক্ষিণ সুরমায় আলোচিত ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা।

গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

গ্রেফতারকৃতরা হলো, দক্ষিণ সুরমা থানার ভড়াউট রাজীবাড়ি এলাকার মৃত আনফর আলীর ছেলে কামাল আহম্মদ (২৫) এবং তার স্ত্রী নিনা বেগম (২০)।

 

গত রবিবার রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মাষ্টার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

র‌্যাব জানায়, সিলেট জেলার দক্ষিন সুরমা থানার রাজীবাড়ি ভড়াউট এলাকায় ভিকটিম খসরু মিয়ার সাথে বাড়ির জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে তার মা ও ভাইদের সাথে মনমালিন্য চলছিল। ঘটনার দিন গত ২২শে ফেব্রুয়ারি সকালে নাস্তা খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

একপর্যায়ে কামাল আহম্মদ ভিকটিমকে স্বজোরে ধাক্কা দিলে উঠানে থাকা কড়ই গাছের সাথে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

 

পরবর্তিতে তার আরেক ভাই সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ভর্তি করেন। পরবর্তিতে ২৪ তারিখ ভোরে কর্তব্যরত চিকিৎসক খসরু মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহমিদা বেগম বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article