শাবিতে অনুষ্ঠিত হলো আধিপত্যবাদবিরোধী জাতীয় কনভেনশন

শাবিতে অনুষ্ঠিত হলো আধিপত্যবাদবিরোধী জাতীয় কনভেনশন - Surma Times | Sylhet News

023 600x337 1

সুরমা টাইমস ডেস্ক :

শাহজালাল বিজ্ঞান ও প্রুযক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদবিরোধী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ শাবিপ্রবি কর্তৃক এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন,  ইতিহাসের অমোঘ নিয়মে ধানমন্ডি ৩২ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

৩২ নাম্বার মুজিববাদের মন্দির ছিল। মুজিববাদের মন্দিরকে ভেঙ্গে না দিলে আমরা স্বাধীন থাকতে পারবো না।

যারা সেই রাতে মুজিববাদের মন্দির ঘুরিয়ে দিয়েছে। এটার জন্য গর্ব করা উচিত। তারা মহৎ কাজ করেছে। তাদেরকে আমি বিপ্লবী সালাম জানাই।

তিনি আরো বলেন, মুজিববাদের মন্দির ধানমন্ডি-৩২ গুড়িয়ে দেওয়া এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতি কবরে চলে গেছে।

আওয়ামীলীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা নেই।

তিনি উদীচী ও ছায়ানটকে উদ্দেশ্য করে বলেন, আমার পূর্ববর্তী বক্তা উদীচী ও ছায়ানটকে সুশীলগোষ্ঠী বলেছেন কিন্তু তারা আসলে হিন্দুত্ববাদী গোষ্ঠী।

এদেরকে সুশীল বলে আমি সুশীল সমাজের ধারণাকে অপমান করতে চাই না। যারা সরকারের বাইরে গিয়ে জনগণের কথা বলে তারাই সুশীল সমাজ।

দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত সাধারণ জনগণের পক্ষে কথা বলার সুশীল সমাজ তৈরি হয় নি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ শাবিপ্রবি শাখার উপদেষ্টা আহমদ ইমরান হাসান লস্কর। বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ,

অবসরপ্রাপ্ত লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী প্রমুখ।

সঞ্চালনা করেন বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সদস্য সচিব এম তানজিল হাসান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article