যুক্তরাজ্যে ডায়ালসিলেট ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন

যুক্তরাজ্যে ডায়ালসিলেট ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন - Surma Times | Sylhet News

news image bf45104adad79de404f43a916554644b1739520176

সুরমা টাইমস ডেস্ক :

যুক্তরাজ্যে প্রথমবারের মত আনুষ্টানিকতার মধ্যদিয়ে ডায়ালসিলেট ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারী ২০২৫ইং সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচপলেররয়েল বেঙ্গল রেষ্টুরেন্টে ডায়ালসিলেট ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা নাসির উদ্দিন।

এতে সভাপতিত্ব করেন ডায়ালসিলেট এর সম্পাদক ও প্রকাশক সোহেল আহমদ।

অনুষ্টানে তামান্না মিয়া’র পরিচালনায়  স্বাগত বক্তব্য রাখেন ডায়ালসিলেট এর উপদেষ্টা শাহান চৌধুরী ও উপদেষ্টা জগলুল খান।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেন, ডায়ালসিলেটের পক্ষ থেকে যে উদ্যোগে গ্রহণ করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

সোহেল আহমদের প্রকাশনায় ডায়ালসিলেটের ম্যাগাজিন বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডায়ালসিলেট পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এরকম ব্যতিক্রমী আয়োজনের জন্য।

ভবিষ্যতে আমরা যে যার অবস্থানে থেকে সহযোগিতার হাত বাড়াবো, যেন ডায়ালসিলেট তার বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে সমাজে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে।

ডায়ালসিলেট এর আগামীদিনের পথচলা আরও সুন্দর ও সফল হোক এ কামনা করি। একই সাথে ডায়াল সিলেট এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মতিন উজ-জামান, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার মিজান চৌধুরী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, বাংলা কমিউনিটি একটিভিস্ট মুজিবুর রহমান মুজিব,

রাজনীতিবিদ শহীদুল ইসলাম মামুন, রাজনীতিবিদ মো. সালেহ গজনবী, ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাসির আহমদ শাহিন ও কমিউনিটি নেতা নাসির উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পে-টেপ এর চেয়ারম্যান সাহেদ উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও বাংলাদেশ প্রেসক্লাব ইউকের আহ্বায়ক সাকের হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়ালসিলেট সত্য ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে এবং ন্যায়ের পক্ষে আওয়াজ তুলছে। ডায়ালসিলেট এর প্রয়াস আগামী দিনগুলোতে সমাজের জন্য আরও নতুন কিছু উপহার দেবে বলে আশা ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে ডায়ালসিলেট ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি

ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক রেজাউল করীম মৃধা, বাংলা কমিউনিস্ট সাদ উদ্দিন, এটিএন বাংলা ইউকের সাংবাদিক কামরুল আই রাসেল, এটিএন বাংলা ইউকের সাংবাদিক মাসুদ আহমদ, গ্রিন টিভির সম্পাদক মো. জিলানী, ইউকে টিভি বিডির প্রতিষ্ঠাতা আব্দুল মুমিন, ওমর খান প্রমুখ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article