পরিবেশ অপরাধের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ভিসি ড. জহিরুল হক

পরিবেশ অপরাধের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ভিসি ড. জহিরুল হক - Surma Times | Sylhet News

IMG 20250128 WA0017 300x145 1

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “বিশ্বকে বদলাতে হবে; জলবায়ু নয়।

অবস্থানগত কারনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিশ্বের অন্যতম দেশ। বিশ্বের শিল্পোন্নত দেশসমূহের মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের নির্মমতার শিকার বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তনকে কেবল পরিবেশগত সমস্যা হিসেবে দেখলে হবে না। এর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক বিবেচনায় আনতে হবে।

বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত আইন ও বিধি রয়েছে। কিন্তু বাস্তবায়ন নেই।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝঁকি মোকাবেলায় তরুণদের এগিয়ে আসতে হবে। পরিবেশ অপরাধের বিরুদ্ধে তাদের সোচ্চার হতে হবে।

“ গত ২৮ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪ টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে ইয়ং ক্লাইমেট একশন নেটওয়ার্ক-ইউ ক্যান’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও ইউ ক্যান এর প্রধান নির্বাহী ও জাতিসংঘের যুব উপদেষ্টা যুধিষ্ঠির বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহাদাত চৌধুরী।

বক্তব্য রাখেন ইয়াং ক্লাইমেট একশন নেটওয়ার্ক (ইউকেন) এর কো-অর্ডিনেটর পূর্নিমা রানী, মোশাহিদ মজুমদার, প্রমুখ।

এতে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ জলবায়ু কর্মীগন যোগ দেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article