সিসিক নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি সিলেট মহানগর বিএনপির হুশিয়ারী

সিসিক নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি সিলেট মহানগর বিএনপির হুশিয়ারী - Surma Times | Sylhet News

Bnp Sylhet City Urgent Bibrity Photo 06 06 2023

সুরমা টাইমস ডেস্কঃ

 

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ-পরোক্ষভাবে কাজ না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

 

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তারা। আজ মঙ্গলবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশ জাতি ও বিএনপি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে।

 

আওয়ামী দুঃশাসনে অতীষ্ট জাতিকে রক্ষায় বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সকল ধরনের নির্বাচন বর্জন করেছে।

 

নির্বাচন অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সিলেট সিটি নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

 

এসব বহিষ্কৃত নেতার পক্ষে কিংবা যে কোনো প্রার্থীর পক্ষে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

 

বহিষ্কৃত নেতা ছাড়াও অন্য যে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা ও নির্বাচনী কাজে অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর সংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article