কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত

কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত - Surma Times | Sylhet News

abu bokor

কানাইঘাট প্রতিনিধি ::

 

কানাইঘাট উপজেলার ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর কর্মদক্ষতা স্বরূপ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে গত বুধবার (৩১ মে) স্থানীয় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিষ্ঠা ও স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করায় কর্মদক্ষতা স্বরূপ মাস্টার আবু বক্করকে কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মনোনীত করা হয়।

 

সেই সাথে মন্ত্রণালয় থেকে দক্ষতা ভিত্তিক ৭ লক্ষ ৪৭ হাজার ৮শ টাকা বরাদ্দ পেয়েছেন তিনি।

প্রসজ্ঞত যে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে মাস্টার আবু বক্কর ঐতিহ্যবাহী ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিষ্টা ও সততার মাধ্যমে বাস্তবায়ন, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকদের সব ধরনের প্রদত্ত সেবা প্রদান এবং জনসাধারণের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করার মধ্য দিয়ে মাস্টার আবু বক্কর সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।

কর্মদক্ষতা স্বরূপ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সামাজিক মাধ্যম ফেসবুকে ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মদক্ষতা স্বরূপ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাস্টার আবু বক্কর এক প্রতিক্রিয়ায় বলেন, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সহ প্রতিটি কাজে তার ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ এবং ইউনিয়ন পরিষদ সচিব, অন্যান্য কর্মকর্তা, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ সহ সবাই তাকে সহযোগিতা করায় ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় সরকারের সকল সেবা নিষ্ঠার সাথে বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা
করেছেন।

 

এই সম্মান প্রাপ্তি ইউনিয়নের সকল নাগরিকবৃন্দের তাদের পাশে সব—সময় থেকে আগামী দিনে আরো ভালো কাজ করার চেষ্টা করবেন বলে জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article