বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২, ২৩ সেশনে এ্যাডভোকেটশীপ অর্জনকারী এনইইউবি এর শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২, ২৩ সেশনে এ্যাডভোকেটশীপ অর্জনকারী এনইইউবি এর শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

Pic 06

সুরমা টাইমস ডেস্কঃ

 

বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২—২৩ সনের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ্যাডভোকেটশীপ অর্জনকারী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান ২২ মে, ২০২৩ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

 

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ নাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে এবং ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মোঃ হারুনুর রশীদ।

আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন আইনজীবীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। নিজের অনুভূতি প্রকাশ করে সংবর্ধিতদের মধ্য থেকে বক্তব্য রাখেন এ্যাডভোকেট জাকির হোসেন, এ্যাডভোকেট রাখাল চন্দ্র দাস,

এ্যাডভোকেট সেলিম মিয়া, এ্যাডভোকেট মোহাম্মদ রায়হান আহমদ জয়, এ্যাডভোকেট জাহিদ খান নাবা ও এ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন এ্যাডভোকেটশীপ অর্জনকারী এনইইউবি—এর শিক্ষার্থীরা তাঁদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জনের পাশাপাশি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর সুনাম ছড়িয়ে দিয়েছে। এছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রাক্তন ছাত্র মোঃ তানভীর আহমেদ ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা—২০২১ এ মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করে সম্প্রতি ময়মনসিংহ জেলার সহকারী জজ হিসেবে নিযুক্ত হওয়ায় তিনি গর্ব অনুভব করেন।

 

তােঁক তার সুবিধা মতো সময়ে সংবর্ধনা দেওয়া হবে বলে তিনি আবারও প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন। বিশেষ অতিথি এ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, দেশে আইন পেশার বহু ক্ষেত্রে আইনজীবীদের সংকট রয়েছে বিশেষ করে লেবার কোর্ট, ফ্যামিলি কোর্ট, এ্যাডমিনিসট্রেটিভ কোর্ট ইত্যাদি।

 

তিনি আশা প্রকাশ করেন নবীন আইনজিবীদের যোগদান উক্ত সংকট সমাধান সহায়ক হবে এবং সাধারণ মানুষ সকল ক্ষেত্রে আইনের সহায়তা পাবেন।

সভাপতি ড. মোঃ নাহিদুল ইসলাম প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত নবীন আইনজীবীসহ উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article