‘পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চাইছেনা’-সিলেটে নানক

‘পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চাইছেনা’-সিলেটে নানক - Surma Times | Sylhet News

ghh

নিজস্ব প্রতিবেদক::

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চাইছেনা। তারা জনগনের অবস্থান বুঝতে পেরেছে। এবার সিলেটসহ দেশের অন্য পাঁচ সিটি করপোরেশনের নৌকার পক্ষে গণজোয়ারের খবর তাদের অজানা নয়।

তাছাড়া তাদের অতীত কার্যক্রম জনগনের মনে আছে। তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন , সিলেট সিটি করপোরেশনের মানুষের উন্নয়নের জন্য সরকার হাজার কোটি টাকা দিলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এটা সিলেটবাসীর জন্য দুর্ভাগ্য।

তবে এবার নৌকার জয় হলে সিলেটকে ডিজিটাল নগরী হিসাবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, সিলেটে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। সরকারের উন্নয়নযজ্ঞ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েই আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট প্রত্যাশা করছি।’

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা অবশ্যই জয় পাবে। তবে ব্যতিক্রম কিছু ঘটলে রংপুরের মতো কমিটি বাতিলের কোন সম্ভাবনা নেই।

 

আজ শুক্রবার (৫ই মে ) বিকেলে সিলেট মহানগরীর একটি অভিজাত হলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ আলী দুলাল ও এটিএম হাসান জেবুলের যৌথ পরিচালনায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

 

এদিকে মেয়র আরিফের অপরিকল্পিত উন্নয়নের সমালোচনা করে আনোয়ারুজ্জামানকে কাজের ছেলে হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

 

 

 

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article