প্রকৌশলী মরহুম মাহতাব উদ্দিন আহমেদ’র সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকৌশলী মরহুম মাহতাব উদ্দিন আহমেদ’র সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল - Surma Times | Sylhet News

IMG 1375

মরহুম মাহতাব উদ্দিন আহমেদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাদ যোহর এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, মরহুমের পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, মহানগর সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপুল, জেলা আওয়ামী লীগ নেতা বুরহান উদ্দিন, মবশ্বির আলী, যুবলীগ নেতা সাদিকুর রহমান সাদিক, শাহিন আহমদ।

উল্লেখ, মরহুম মাহতাব উদ্দিন আহমেদ ২০১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মাহতাব উদ্দিন আহমেদ তার দীর্ঘ কর্মজীবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড ও যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিশ্ব ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article