অসভ্যতার ভদ্রবেশ
শাবলু শাহাবউদ্দিন
মানুষের আত্মা আজ পচে গেছে স্তূপে স্তূপে,
সভ্যতার মুখোশটা সে পরে নেয় রোজ খুব মাপে।
রক্তের স্রোত বয়ে যায় মানুষের ভেতরেই সুপ্ত,
মানুষ তো অমানুষ হলো, হৃদয়টা পুরোপুরি লুপ্ত।
শিক্ষার আলোয় আজ চারপাশ ঝলমল করে,
হিসাবের খাতা খোলে শিক্ষিত মানুষ স্বার্থের ঘরে।
ডিগ্রির পাহাড় জমে, সার্টিফিকেট ওড়ে বাতাসে,
কিন্তু মনটা যে পড়ে থাকে পশুপাখি কিংবা লাশের পাশে!
কত না বুলি আওড়ায়, কত নীতি, কত শত বাণী,
ভিতরটা হাহাকার, লোভের আগুনে পুড়ে ছাই জানি।
বইয়ের পাতায় শেখা বিদ্যা মুখে শুধু বুলি ফোটায়,
বিবেকটা মারা গেছে, স্বার্থের মোড়কে মন মোড়ায়।
তবে কি মানুষ তবে সভ্য হলো নাকি হলো অসভ্য?
এই পচা যুগে মানবতা আজ বড়ই নিঃস্ব ও লভ্য।
পোশাকে পরিপাটি, ঠোঁটে হাসি, মনে হিংসার বিষ,
এই আধুনিক পশুপাট্টা—আমাদের বর্তমান দিশা নিশি!
_______________________________________
মৃত্যুর ডাক নাম স্বাধীনতা
শাবলু শাহাবউদ্দিন
মৃত্যু এক ভয়ানক দুর্ভিক্ষ
যা সঞ্চালিত করে হৃদয়ে ভয়
স্বাধীনতা হরণ যদি করতে হয়
মৃত্যু নামক রক্তাক্ত করো কিছু অঙ্গ
এই তত্ত্ব দিবে তোমাকে রাজত্ব ।
রাজ্যের রাজত্ব, দাস প্রথার বিলুপ্ত
করতে যদি হয়; মৃত্যুর কাছে
মাথা না করো আর পরাজয়
মৃত্যুর ডাক নাম স্বাধীনতা;
এ কথা যেন ভুল বার নয়।
মৃত্যুই কেবল পারে
শোষণ, শাসন, স্বাধীনতা দিতে
কিংবা দাস রূপে জীবন কাটাতে;
মনে রেখো,
মৃত্যুর ডাক নাম স্বাধীনতা ।
শাবলু শাহাবউদ্দিন
কবি ও গল্পকার
গুলিস্তান, ঢাকা








