অদৃশ্য অন্তরে

Lion Goni Miya Babul - Surma Times | Sylhet News
অদৃশ্য অন্তরে
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Lion Goni Miya Babul - Surma Times | Sylhet News

 

দর্শণ শোভন সুমধুর ভাষণ
দৃষ্টি নন্দন তোমার আকর্ষণ,
সুকেশী মিতভাষী হাসিখুশি
প্রিয়ভাষী দিবানিশি রাশি রাশি।
আকাশের উদারতা, সাগরের গভীরতা
ফাল্গুনের বনলতা, বাতাসের নীরবতা
চলমান তোমার প্রেম প্রীতি ভালবাসা,
তনু মনে হৃদয়ে আশা প্রত্যাশা।
জীবন সুখের ঝর্ণাধারা
ওগো আমার প্রিয়তমা,
দুজনের একতা ঐক্য অদৃশ্য অন্তরে
নিশ্চয় অটুট থাকবে আদি প্রান্তরে।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল 
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
ফোনঃ ০১৫৫২৬৩১১১৮,০১৮৪২৬৩১১১৮
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article