নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চিত্রশিল্পী ও কবি বাইস কাদির - Surma Times | Sylhet News
নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চিত্রশিল্পী ও কবি বাইস কাদির - Surma Times | Sylhet News
নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ-এর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

ঢাকা, ১৯ জুলাই: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’ এবং ‘সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

রবিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘নেলসন ম্যান্ডেলা আদর্শ কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা শেষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও ‘দৈনিক সংবাদ প্রতিদিন’-এর নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ।

আবৃত্তিশিল্পী সৌখিন আজিজ ও নারী উদ্যোক্তা সালমা সুলতানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক, এস এম আমান উল্লাহ, ড. মো. মনসুর আলী, মো. হুমায়ুন কবির, অধ্যাপক রোকেয়া বেগম, মাহফুজা শিউলি, ওবায়দা বেগম, মো. মাসুদ রানা প্রমুখ।

আলোচনায় বক্তারা নেলসন ম্যান্ডেলার ত্যাগ, আদর্শ ও শান্তির দর্শন নিয়ে আলোকপাত করেন।

চিত্রশিল্প ও সাহিত্যে নিরলস সাধনার জন্য বাইস কাদিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article