ছাতকে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

ছাতকে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা - Surma Times | Sylhet News

ছাতকে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা - Surma Times | Sylhet Newsছাতক, ১৪ আগস্ট: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দিগেশ রঞ্জন দাসকে সভাপতি, অভিজিৎ দত্তকে সাধারণ সম্পাদক, সুদীপ দাশকে সাংগঠনিক সম্পাদক এবং প্রদীপ দেকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার সদরপুর রাধা-গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরিষদের সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিরেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র দাশ ও ডাক্তার কানু প্রিয় দাস। পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসাংগঠনিক সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র দাশের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ছাতক উপজেলা শাখার সভাপতি শ্রী মনি শংকর ভৌমিক। প্রধান বক্তা ছিলেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বাবুল রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শ্রী পরেশ চন্দ, শ্রী নারায়ণ রায় নারদ ও ডা. রাকেশ দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী রঞ্জন দাস, কোষাধ্যক্ষ শ্রী পঙ্কজ দত্ত, সমাজকল্যাণ সম্পাদক শ্রী দীপক দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শ্রী নিখলেশ দেবনাথ, শ্রী আকাশ দেবনাথ ও শ্রী পলাশ আচার্যসহ সংগঠনের নেতাকর্মীরা।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা শ্রী সীতেশ চন্দ্র দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রী নিধু রঞ্জন দাশ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, বাপ্টু তালুকদার, নেপুর দে ও শ্রীবাস দাশ।

বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে রবীন্দ্র তালুকদার, রুপেনজিত দাস অজয়, বিনয় ভূষণ দে, রাজকুমার দাস ছানা, বিধান চন্দ্র দাশ, ঝন্টু কুমার দাশ, সুদীপ তারন, অয়ন নাগ, সৌরভ নাগ, সমর মালাকার, বিজিত কৃষ্ণ দে, শ্যামা কান্ত, মিন্টু চন্দ, রতন দাশ, রনজিত দে, ভানু তালুকদার, সজল দাশ, তুহিন দাশ, প্রিতম দাশ ও তুষার দাশসহ অনেকে উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article