ছাতকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক চার, আদালতে প্রেরণ

ছাতকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক চার, আদালতে প্রেরণ - Surma Times | Sylhet News

ছাতকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক চার, আদালতে প্রেরণ - Surma Times | Sylhet News

সুনামগঞ্জ, ২০ নভেম্বর ২০২৬। সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজনকে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (২০ নভেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, ছাতক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপাড়া এলাকার এবাদুর রহমান পারভেজ (২৬) ও গনক্ষাই এলাকার হাসান আহমদ (৩০)। অপর দুজন হলেন, ৮ নম্বর ওয়ার্ডের চরের বন এলাকার আলেক মিয়া (২৫) ও বিল্লাল (১৯)।

ছাতক থানা পুলিশ জানায়, জিডি নং-৯০০-এর ভিত্তিতে আটক দুজন হলেন এবাদুর রহমান পারভেজ ও হাসান আহমদ। অন্যদিকে, জিডি নং-৮৭১-এর ভিত্তিতে আটক অপর দুজন হলেন আলেক মিয়া ও বিল্লাল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক চারজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে তাঁর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article