
গোলাপগঞ্জ, ২০ নভেম্বর ২০২৬। ক্ষুদে শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পরীক্ষা ভীতি দূর করার লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৭টি প্রাইমারি ও কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির প্রায় ১১৭ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। শনিবার পরীক্ষার শেষ দিন।
আয়োজক সূত্রে জানা যায়, ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
এদিকে, ছোট্ট সোনামণিদের মেধা যাচাই পরীক্ষার আয়োজন করায় অভিভাবকরা খুশি। পরিদর্শনে আসা অতিথিরা জানান, এই পরীক্ষার মান এবং পরীক্ষার পরিবেশ খুব সন্তোষজনক। বিগত তিন বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে ছাত্রছাত্রীরা মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আমিন উদ্দিন বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রীদের পরীক্ষা ভীতি দূর হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। মেধার বিকাশ ঘটে। সর্বোপরি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে মেধাবৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করে।
মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন লোদী বলেন, শিক্ষা কেবল একজন ব্যক্তিকে আলোর পথ দেখায় না, বরং পুরো একটি প্রজন্মকে বদলে দেয়। মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশন শুরু থেকেই এ কথা বিশ্বাস করে এসেছে যে, টেকসই সমাজ বিনির্মাণের চাবিকাঠি লুকিয়ে আছে শিক্ষায়।
তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গত তিন বছর থেকে নেওয়া হচ্ছে। সবার সহযোগিতায় ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
এ সময় পরিদর্শন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. কুতুব উদ্দিন, এফাজ উদ্দিন, আব্দুল আহাদ, আহ্বায়ক খালেদ সাইফুদ্দিন জাফরী, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন, সহসাধারণ সম্পাদক শিবলী মুরাদ জাফরী, ডা. মো. নরুল ইসলাম, মো. কমর উদ্দিন লোদী প্রমুখ।
এছাড়া আরও পরিদর্শন করেন ফাউন্ডেশনের সদস্য খছরুল আহমদ, আক্তার হোসেন, মো. সিরাজুল ইসলাম, ইসমাইল আলী দুদু, আবুল হাসনাত, মো. রুহুল আমিন, জাকির আহমদ খান, মস্তাকুল আলম, সুয়াইবুর রহমান স্বপন, বেলাল আহমদ, নাজিম উদ্দীন ও ইমাদ উদ্দিন প্রমুখ। [sylhet21](https://www.sylhet21.com/)






