
সিলেট, ২০ নভেম্বর ২০২৬। সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে করিমউল্লাহ মার্কেটের সামনে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের শাহপরাণ (রহ.) থানার মীরাপাড়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে আব্দুল ওয়াহেদ রাহি (২৫) এবং নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকার মৃত কানু দের ছেলে প্রলয় দে (৩৮)।
পুলিশ জানায়, গত ৬ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারার একটি মামলার সন্দেহভাজন আসামি তাঁরা। মামলার এফআইআর নম্বর ১৫ এবং জিআর নম্বর ৫৩৪।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সিটিএসবির উপকমিশনার মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে দুজনকে আটক করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পরে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।





