তাহিরপুরে ১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাহিরপুরে ১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet News

তাহিরপুরে ১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet Newsতাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সোমবার দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরি পূর্বহাটি এলাকার একটি আধাপাকা বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের তাহিরপুর থানার বালিজুরি এলাকার বাসিন্দা অলি হোসেন (৩৩) ও এনামুল (৩৫)। অলি হোসেন আশরাফ উদ্দিনের ছেলে এবং এনামুল মৃত নিজাম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বালিজুরি চান্দার পয়েন্ট এলাকায় অবস্থানকালে সোমবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বালিজুরি পূর্বহাটি এলাকার একটি আধাপাকা বসতঘরের ভেতরে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ঘটনাস্থলে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানায়, তাদের হেফাজতে ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরবর্তীতে তাদের কাছে থাকা দুইটি কালো রঙের বায়ুরোধক পলিথিনের জিপারের ভেতর থেকে মোট ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অলি হোসেন ও এনামুল স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব-৯ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সুনামগঞ্জের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article