তাহিরপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাহিরপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet News

তাহিরপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৯।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন দক্ষিণ মুকসেদপুর এলাকায় অবস্থানকালে গত ২৫ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন মাছিমপুর বাজার থেকে কতিপয় ব্যক্তি একটি সিএনজিযোগে মাদকদ্রব্যসহ লাউড়ের গড় বাজারের দিকে যাচ্ছে।

উক্ত সংবাদ পেয়ে এসআরবির অভিযানিক দলটি আনুমানিক দুপুর ২টা ১০ মিনিটে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বাদাঘাট মাছিমপুর বাজার হতে লাউড়ের গড় বাজারগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি সবুজ রঙের সিএনজি সিগন্যাল দিয়ে থামালে এসআরবির উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে নেমে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা একটি সবুজ রঙের ট্রলি ব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়- ১. মো. এনাম মিয়া (২২), পিতা আব্দুল রশিদ, সাং দক্ষিণ ছয়শ্রী, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ এবং ২. রিয়া আক্তার (২১), স্বামী রাশেদুল ইসলাম, সাং ধুলিয়াখাল, থানা হবিগঞ্জ সদর, জেলা হবিগঞ্জ।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article