তাহিরপুর থেকে ১৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাহিরপুর থেকে ১৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet News

তাহিরপুর থেকে ১৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ, বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন কাউকান্দি বাজারে অবস্থানকালে গত ১১/০৮/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২০.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি সাকিনস্থ এলাকার একটি আধাপাকা বসতঘরের ভেতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের অভিযানিক দলটি আনুমানিক রাত ২০.৫০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে।

পরবর্তীতে তার হেফাজতে থাকা দুইটি নীল রঙের বায়ুরোধক পলিথিনের জিপারের ভেতরে রাখা ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. জানু মিয়া (৩৫), পিতা মো. শফিক মিয়া, সাং- কাউকান্দি, থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ।

গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিকে এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article