তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলামকে বদলি

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলামকে বদলি - Surma Times | Sylhet News

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলামকে বদলি - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের স্বাক্ষরিত আদেশে রোববার (২৮ জুন) তাকে দিরাই সার্কেল অফিসে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৮ ডিসেম্বর আমিনুল ইসলাম তাহিরপুর থানার ওসি হিসেবে যোগদান করেন।
পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, জনস্বার্থে তাহিরপুর থানার ওসিকে বদলি করা হয়েছে। তিনি দ্রুত ছাড়পত্র নিয়ে দিরাই সার্কেল অফিসে যোগদানের নির্দেশ দিয়েছেন।
বদলির কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article