তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড

তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড - Surma Times | Sylhet News

তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড - Surma Times | Sylhet Newsঢাকা, ৩১ অক্টোবর: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পেয়েছে নৌ পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শনিবার এ আদেশ দেন। এর আগে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বেলা সোয়া দুটার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে বিকেল তিনটা ২৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়।

এর আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। এরপর রাত একটা ৩৫ মিনিটে মাকে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপর আর বাসায় ফেরেননি। পরদিন বুধবার বিকালে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article