লন্ডন, বুধবার: বাংলাদেশে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’র উদ্যোগে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে ‘বিপ্লব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে আয়োজিত এ সমাবেশে লন্ডনপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গ্লোবাল ভয়েস অব জাস্টিসের সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউকে ও ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’র আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন এলায়েন্সের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার ও সদস্য সচিব শাহরিয়ার আলম শিপার।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের সালেহ, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, নিউহাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের অন্যতম মুখপাত্র ব্যারিস্টার ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নুরুল গাফফার, ইউরোপ জামায়াতের অন্যতম মুখপাত্র ড. শামসুল আলম গোলাপ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি সালেহ আহমদ এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নুর বক্স।
স্বাগত বক্তব্য দেন ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’র সংগঠক সিরাজুল ইসলাম শাহীন।
এ ছাড়া বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের ইউকের আহ্বায়ক বেলাল হোসেন, শহীদ ওসমান হাদীর ভাই শরীফ ওমর হাদী, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান, ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের হোসেন চৌধুরী, জাস্টিস ফর জুলাইয়ের সভাপতি আমিন উদ্দিন, জাস্টিস ফর ভিকটিমের সভাপতি জহিরুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি জয়নাল আবেদীন এবং রাইটস অব দ্য পিপলের সভাপতি আসাদুজ্জামান শাফি।
নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সেক্রেটারি তাহমিদ হোসেন খান, সহসভাপতি মূর্শেদ আহমদ খান, সিনিয়র সেক্রেটারি আরিফুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুল, সহসেক্রেটারি ফারিয়া আক্তার সুমি, সুমেনা বেগম এবং মহিলা শাখার সভাপতি নাদিয়া ফাতেমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও সমাবেশে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. হাসনাত হোসাইন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছে, তা পূরণ না হলে জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে।’
প্রধান বক্তা ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদের পুনরুত্থানের ঝুঁকি তৈরি হবে।’
সমাবেশে বক্তারা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে জুলাই সনদ কার্যকর, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ করার দাবি জানান। তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যাশা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। পরে মেসেজ কালচারাল গ্রুপ ও ওয়াননেস কালচারাল গ্রুপ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
লন্ডনপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিদের অংশগ্রহণে আলতাব আলী পার্কের সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা সনদ বাস্তবায়ন, গণতন্ত্র সুসংহতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিকে আবারও সামনে আনেন।






