লন্ডনে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সভা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি

লন্ডনে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সভা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি - Surma Times | Sylhet News

লন্ডনে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সভা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি - Surma Times | Sylhet News

লন্ডন, ১৮ নভেম্বর: বাংলাদেশে ও যুক্তরাজ্যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের পিওর চা হলরুমে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাহমিদ হোসেন খানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকওয়ান আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠনের উপদেষ্টা ওলী উল্লাহ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী নজমুল আহমদ।

বক্তব্য রাখেন সংগঠনের সহকারী সেক্রেটারি রায়হান আহমদ ও মিনহাজ উদ্দীন খান, ইস্ট লন্ডন শাখার সভাপতি আবদুল হামিদ শিমুল, সহকারী সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মো. ছাবিদ মিয়া, মানবাধিকারকর্মী মাওলানা রশিদ আহমদ, লন্ডন মহানগর শাখার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল, সহকারী সেক্রেটারি রাহিদ আলী, ঊজও-এর জয়েন্ট সেক্রেটারি মো. ইউসুফ মিয়া, রাসেল আহমদ ও আব্দুল আহাদ।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি মো. আমিনুর রহমান, মো. শরীফ আহমদ মোর্শেদ, নাসিম হোসেন অপু প্রমূখ। এছাড়া সভায় বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তাদের দাবি

সভায় বক্তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের বিভিন্ন স্থানে হামলা ও নৈরাজ্যের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

তাঁরা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর বিচার নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। অবিলম্বে হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশে শান্তি, নিরাপত্তা, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও বক্তারা দাবি করেন।

প্রবাসে বসে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এভাবে সোচ্চার হওয়া মানে শুধু বিদেশি নাগরিকদের মনোযোগ আকর্ষণ নয়, দেশের ভেতরেও একটি বার্তা বহন করে। তাদের দাবি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিমূলক করতে হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article