আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার - Surma Times | Sylhet News

আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsঢাকা, ১৮ নভেম্বর: দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্র জানায়, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-০১ এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়।

সূত্র আরও জানায়, তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটকের পর এসআরবি সদস্যরা তাঁকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী। দীর্ঘদিন তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয় এবং এরপর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এসআরবি সদর দপ্তরে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকায় নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হিরুর গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article