জুলাই শহীদদের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান ইউএনও মহি উদ্দিনের

জুলাই শহীদদের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান ইউএনও মহি উদ্দিনের - Surma Times | Sylhet News

জুলাই শহীদদের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান ইউএনও মহি উদ্দিনের - Surma Times | Sylhet Newsছাতক, ৬ আগস্ট: জুলাই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন বলেছেন, তাঁদের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই হবে না, বরং সেই চেতনাকে ধারণ করে দায়িত্বশীল, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউএনও মো. মহি উদ্দিন নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশকে একটি মানবিক, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এ চেতনা লালন করা প্রয়োজন।

অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আহত চারজন জুলাই যোদ্ধাকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও ফারুক আহমেদ এবং ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু।

এছাড়া বক্তব্য দেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন এবং আহত জুলাই যোদ্ধা জুনেদ আহমেদ, আখতার হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার শোয়েব আহমদ, ইউআরসি ইন্সট্রাক্টর হারুনুর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article