স্কলার্সহোম টিলাগড় শিক্ষার্থীদের আমেরিকান কর্নারে ‘ফ্রিডম২৫০’ প্রদর্শনী

স্কলার্সহোম টিলাগড় শিক্ষার্থীদের আমেরিকান কর্নারে ‘ফ্রিডম২৫০’ প্রদর্শনী - Surma Times | Sylhet News

স্কলার্সহোম টিলাগড় শিক্ষার্থীদের আমেরিকান কর্নারে ‘ফ্রিডম২৫০’ প্রদর্শনী - Surma Times | Sylhet Newsসিলেট, ৩০ জুলাই: শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ করে দিতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের ৫ম থেকে ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী আমেরিকান কর্নার সিলেট আয়োজিত ‘Freedom250: Film Screening’ অনুষ্ঠানে অংশ নিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আমেরিকান কর্নার ও স্কলার্সহোমের যৌথ সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের ইতিহাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুলের বাইরে এটিই প্রথম শিক্ষামূলক কার্যক্রম বলে জানানো হয়েছে। আয়োজনটি শিক্ষার্থীদের জন্য অনন্য ও আনন্দঘন একটি স্টাডি ট্যুরের অভিজ্ঞতা হয়ে ওঠে।

এ বিশেষ আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য AI Academy-এর Founder এবং U.S. Department of State-এর Alumna সৈয়দা জামিলা বকুল যুথী এবং আমেরিকান কর্নার সিলেটকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিনের বিশেষ অনুরোধ ও উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এ সুযোগ সৃষ্টি হয়।

নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা দুপুর ২টা ১৫ মিনিটে বিমান অফিস ভবনের পঞ্চম তলায় অবস্থিত আমেরিকান কর্নার সিলেটে পৌঁছালে কো-অর্ডিনেটর ফাবিহা তাসনিম তাদের স্বাগত জানান এবং অনুষ্ঠানের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

স্কলার্সহোম টিলাগড় শিক্ষার্থীদের আমেরিকান কর্নারে ‘ফ্রিডম২৫০’ প্রদর্শনী - Surma Times | Sylhet Newsদুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেটসহ দেশের ছয়টি বিভাগে একযোগে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে দুপুর ২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের জন্য The Sandlot চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। বন্ধুত্ব, দলগত সহযোগিতা, আত্মবিশ্বাস, অধ্যবসায় ও শৈশবের নির্মল আনন্দকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি শিক্ষার্থীদের কাছে আনন্দদায়ক, শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে।

প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের কাছ থেকে চলচ্চিত্রের বিষয়বস্তু, শিক্ষা ও অনুভূতি সম্পর্কে মতামত ও প্রতিক্রিয়া নেওয়া হয়। পরে তাদের কেক ও স্যান্ডউইচ পরিবেশন করা হয়। আপ্যায়ন শেষে শিক্ষার্থীরা আমেরিকান কর্নারের সমৃদ্ধ লাইব্রেরি ও এক্সিবিশন হল ঘুরে দেখার সুযোগ পায়। এ সময় তাদের মধ্যে কৌতূহল ও নতুন কিছু জানার আগ্রহ আরও বৃদ্ধি পায়।

এছাড়া শিক্ষার্থীরা JAGO Foundation-এর অফিস পরিদর্শন করে এবং আমেরিকান কর্নার ও JAGO Foundation-এর যৌথ উদ্যোগে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে।

পুরো কর্মসূচিজুড়ে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষক তানজিলা সুলতানা, বিউটি দাস ও তাম্বির ইয়াসমিন শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করেন। তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিরাপদে অনুষ্ঠানস্থলে নেওয়া, পুরো কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা এবং শেষে অভিভাবকদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

বিকেল ৫টায় শিক্ষার্থীরা আনন্দঘন ও জ্ঞানসমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। এ আয়োজনকে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে। শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ, নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article