গোলাপগঞ্জে সমাজসেবা কর্মসূচি জোরদার, শিগগিরই ফ্যামিলি কার্ড বিতরণ: এমপি এমরান

গোলাপগঞ্জে সমাজসেবা কর্মসূচি জোরদার, শিগগিরই ফ্যামিলি কার্ড বিতরণ: এমপি এমরান - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জে সমাজসেবা কর্মসূচি জোরদার, শিগগিরই ফ্যামিলি কার্ড বিতরণ: এমপি এমরান - Surma Times | Sylhet Newsসিলেট, ১৮ জুলাই ২০২৬: সমাজের অবহেলিত মানুষের কল্যাণে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, জটিল রোগের চিকিৎসায় সরকারি সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকায় উন্নীত করা হয়েছে এবং পথশিশু ও প্রতিবন্ধীদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানার অনুদানের চেক, স্বেচ্ছাসেবী সংস্থার অনুদান, সুবর্ণ নাগরিক কার্ড এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এমপি এমরান আহমদ চৌধুরী ঘোষণা দেন, শিগগিরই গোলাপগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বহরগ্রাম মাদ্রাসার শিক্ষক উবায়দুল্লাহ জামী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম, জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, লন্ডন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরীয়া ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এবং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী মঞ্জুর আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবাদুর রহমান এবাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন, জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনুর আহমদ এবং পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ।

অনুষ্ঠানে এতিমখানার পক্ষে বক্তব্য দেন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা রজব আলী ও আবুল হাসনাত।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং সুবিধাভোগীদের মধ্যে অনুদান ও সহায়তা সামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয় পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article