গোলাপগঞ্জে দীর্ঘদিন পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোলাপগঞ্জে দীর্ঘদিন পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জে দীর্ঘদিন পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ৩১ আগস্ট: গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি ও শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল আহমদকে (৫৩) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরীফগঞ্জ ইউনিয়নের দুধের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুলাল আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের মৃত ইস্কন্দর আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত নিহত ও আহত মামলার এজাহারনামীয় আসামি, যার মামলা নম্বর ১৪ ও ৬। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই নেতাকে মামলাগুলোর তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলীর নির্দেশে এসআই আবু সাঈদের নেতৃত্বে একটি অভিযানিক দল শরীফগঞ্জ ইউনিয়নের দুধের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত ও আহত মামলার এজাহারনামীয় আসামি দুলাল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাগুলোর তদন্তের অগ্রগতির অংশ হিসেবে সম্প্রতি বিভিন্ন এলাকায় পলাতক আসামিদের গ্রেপ্তারের ঘটনা বেড়েছে। গোলাপগঞ্জের এই গ্রেপ্তার সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন বলে মনে করছেন স্থানীয়রা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article