গোলাপগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

গোলাপগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ - Surma Times | Sylhet Newsসিলেট, ১ সেপ্টেম্বর: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকাসহ আটক করা হয়েছে দুইজনকে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটক দুজন হলেন বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মঈন উদ্দিন এবং রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে আয়লাফ আহমদ।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার তথা গোলাপগঞ্জ সার্কেল শাহ আলম এবং গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই মো. রোজেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছবেদ আলী বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সীমান্তবর্তী উপজেলা হিসেবে গোলাপগঞ্জে মাদক পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে। এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article