এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) বোতল Eskuf সিরাপসহ ০২ (দুই) জন গ্রেফতার হয়েছে।
১০/০৬/২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ জুনেদ আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রীজের উপর গোয়াইনঘাট টু সিলেট পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে একটি যাত্রীবাহী সিএনজি হতে ১০০ বোতল Eskuf সিরাপসহ আসামিদের আটক করা হয়।
গ্রেফতার আসামিরা:
১. মোঃ ইয়ামিন আহমদ প্রকাশ আনিছ (১৯), পিতা-মোঃ সাইফুল আলম প্রকাশ আলম, মাতা-শাহেনা বেগম
২. মোঃ তারেক মিয়া (১৯), পিতা-মোঃ হাসান উল্লা, মাতা-জাহানারা বেগম
উভয় সাং-ভিতরগুল মধ্যপাড়া, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।
উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-০৭, তারিখ-১০/০৬/২০২৬ খ্রি., ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৪(গ)/৪১ রুজু হয়।
আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি






