সিলেট বিমানবন্দর এলাকায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ভ্যান আটক, গ্রেপ্তার ১

সিলেট বিমানবন্দর এলাকায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ভ্যান আটক, গ্রেপ্তার ১ - Surma Times | Sylhet News

সিলেট বিমানবন্দর এলাকায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ভ্যান আটক, গ্রেপ্তার ১ - Surma Times | Sylhet Newsসিলেট, ৩০ আগস্ট: এসএমপি ট্রাফিক পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেটসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। পণ্যের আনুমানিক মূল্য ২৮ লাখ ৭৯ হাজার ৪০ টাকা। গ্রেপ্তার হয়েছেন একজন।

শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারের ন্যাশনাল টি গার্ডেনের দক্ষিণ পাশে পাকা রাস্তায় ট্রাফিক ডিউটির সময় সার্জেন্ট মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। ঢাকা মেট্রো-ম-৫৫-১৩২৩ নম্বরের মিনি কাভার্ড ভ্যানের কাগজপত্র যাচাই ও তল্লাশি করে উদ্ধার করা হয় ৮০ কার্টুন ভারতীয় বিস্কুট, আট কার্টুন রেড বুল এনার্জি ড্রিংকস, ১৩ কার্টুন স্নেকসি চকলেট, আট বক্স কিটক্যাট চকলেট ও ছয় বক্স ডার্ক চকলেট। ভ্যানটিও আটক করা হয়।

আটক ব্যক্তি রহমত আলী। বয়স ২৯। বাবা মো. হাছন আলী, মা আরিনা বেগম। ঠিকানা সিলেটের গোয়াইনঘাট থানার মোহাম্মদপুর।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় দায়ের হয়েছে মামলা নম্বর ২৭। তারিখ ২৯ আগস্ট ২০২৬। ধারা স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪-এর ২৫বি (১) (বি)। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিদেশি পণ্যের অবৈধ মজুদ ও পরিবহন রোধে ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article